আসো আগ্নেয়গিরিতে হেলিকপ্টার নিখোঁজ, তিনজন আরোহীর সন্ধান
জাপানের কুমামোতো প্রদেশের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর নিকটবর্তী এলাকা থেকে একটি পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এই হেলিকপ্টারটিতে একজন অভিজ্ঞ পাইলটসহ মোট তিনজন আরোহী ছিলেন। গত মঙ্গলবার সকাল থেকেই ওই উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি রবিনসন আর৪৪ মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। এটি ওই দিনের তৃতীয় ফ্লাইট ছিল এবং ১০ মিনিটের ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে এটি ফিরে না আসায় অনুসন্ধান শুরু হয়। বিকেল ৪টার দিকে পুলিশের একটি হেলিকপ্টার নাকাদাকে আগ্নেয়গিরির ক্রেটারের ভেতরে বিমানের মতো দেখতে একটি বস্তু দেখতে পায়, যদিও সেটি নিখোঁজ হেলিকপ্টার কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই সময় ওই এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছিল।

নিখোঁজ হেলিকপ্টারের পাইলট ৬৪ বছর বয়সী এবং তার প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া হেলিকপ্টারটিতে তাইওয়ানের এক নারী ও এক পুরুষ যাত্রী ছিলেন। ঘটনার পর অপারেটর প্রতিষ্ঠান তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। সন্ধ্যায় আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখার পর বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আসো আগ্নেয়গিরিতে হেলিকপ্টার নিখোঁজ, তিনজন আরোহীর সন্ধান
জাপানের কুমামোতো প্রদেশের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর নিকটবর্তী এলাকা থেকে একটি পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এই হেলিকপ্টারটিতে একজন অভিজ্ঞ পাইলটসহ মোট তিনজন আরোহী ছিলেন। গত মঙ্গলবার সকাল থেকেই ওই উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি রবিনসন আর৪৪ মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। এটি ওই দিনের তৃতীয় ফ্লাইট ছিল এবং ১০ মিনিটের ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে এটি ফিরে না আসায় অনুসন্ধান শুরু হয়। বিকেল ৪টার দিকে পুলিশের একটি হেলিকপ্টার নাকাদাকে আগ্নেয়গিরির ক্রেটারের ভেতরে বিমানের মতো দেখতে একটি বস্তু দেখতে পায়, যদিও সেটি নিখোঁজ হেলিকপ্টার কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই সময় ওই এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছিল।

নিখোঁজ হেলিকপ্টারের পাইলট ৬৪ বছর বয়সী এবং তার প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া হেলিকপ্টারটিতে তাইওয়ানের এক নারী ও এক পুরুষ যাত্রী ছিলেন। ঘটনার পর অপারেটর প্রতিষ্ঠান তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। সন্ধ্যায় আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখার পর বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…