সেনাপ্রধান সমালোচনার জেরে ইমরানের সাক্ষাৎ বন্ধ, বিক্ষোভের ডাক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত তিন মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নিয়ে সমালোচনামূলক মন্তব্যের কারণেই তাকে এভাবে আটকে রাখা হচ্ছে।
৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি অবস্থায় আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। পিটিআই বলছে, এই দীর্ঘমেয়াদী নির্বাসন আন্তর্জাতিক আইনের অধীনে অমানবিক আচরণ হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি কারাবাসের মৌলিক সুযোগ-সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তান সরকার প্রথমে কারার নিয়ম ভঙ্গের অজুহাত দেখিয়ে এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার সাক্ষাৎ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এই পরিস্থিতিতে পিটিআই তাৎক্ষণিকভাবে ইমরান খানের সঙ্গে তার আইনজীবী ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানিয়েছে। এছাড়া আসন্ন ৮ ফেব্রুয়ারি ক্ষমতাসীনদের নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-ইনসাফ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সেনাপ্রধান সমালোচনার জেরে ইমরানের সাক্ষাৎ বন্ধ, বিক্ষোভের ডাক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত তিন মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নিয়ে সমালোচনামূলক মন্তব্যের কারণেই তাকে এভাবে আটকে রাখা হচ্ছে।
৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি অবস্থায় আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। পিটিআই বলছে, এই দীর্ঘমেয়াদী নির্বাসন আন্তর্জাতিক আইনের অধীনে অমানবিক আচরণ হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি কারাবাসের মৌলিক সুযোগ-সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তান সরকার প্রথমে কারার নিয়ম ভঙ্গের অজুহাত দেখিয়ে এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার সাক্ষাৎ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এই পরিস্থিতিতে পিটিআই তাৎক্ষণিকভাবে ইমরান খানের সঙ্গে তার আইনজীবী ও পরিবারের সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানিয়েছে। এছাড়া আসন্ন ৮ ফেব্রুয়ারি ক্ষমতাসীনদের নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-ইনসাফ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…