ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা, আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত
ভারতীয় নিবন্ধিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মাধ্যমে গত নয় মাস ধরে চলা বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়লো।
নতুন সিডিউল অনুযায়ী, আগামী ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই আদেশ ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে।

জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে নামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতও একই পথে হাঁটে এবং মে মাসে সামরিক অভিযানের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা, আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত
ভারতীয় নিবন্ধিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মাধ্যমে গত নয় মাস ধরে চলা বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়লো।
নতুন সিডিউল অনুযায়ী, আগামী ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই আদেশ ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে।

জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে নামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতও একই পথে হাঁটে এবং মে মাসে সামরিক অভিযানের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…