কুয়েতে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বৈবাহিক সম্পর্কের এক বৈচিত্র্যময় চিত্র দেখা গেছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে সম্পন্ন হয়েছে। খুশির এই খবরের পাশাপাশি উদ্বেগজনক তথ্যও রয়েছে, কারণ একই সময়ে প্রতি ৭৫ মিনিটে একটি তালাকের ঘটনাও নথিভুক্ত হয়েছে।
বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত মাসে মোট ১ হাজার ২৫২টি বিবাহ ও পুনর্মিলন সংক্রান্ত লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৩টি নতুন বিয়ের নিবন্ধন ছিল, যা প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে হওয়ার সমতায়। অন্যদিকে, নভেম্বরে মোট ৫৯৫টি দম্পতির বিচ্ছেদ ঘটেছে। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ তালাক ঘটেছে কুয়েতি নাগরিকদের মধ্যেই। এছাড়া ১০৯টি বিয়ে প্রমাণ চুক্তি সই হয়েছে, যার অধিকাংশ কুয়েতি স্বামী এবং অ-কুয়েতি স্ত্রীদের মধ্যে।

এই তথ্য উপস্থাপন করে কুয়েতের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি মানুষের যে টেকসই চাহিদা রয়েছে তা এই পরিসংখ্যানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কুয়েতে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বৈবাহিক সম্পর্কের এক বৈচিত্র্যময় চিত্র দেখা গেছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ে সম্পন্ন হয়েছে। খুশির এই খবরের পাশাপাশি উদ্বেগজনক তথ্যও রয়েছে, কারণ একই সময়ে প্রতি ৭৫ মিনিটে একটি তালাকের ঘটনাও নথিভুক্ত হয়েছে।
বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত মাসে মোট ১ হাজার ২৫২টি বিবাহ ও পুনর্মিলন সংক্রান্ত লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৩টি নতুন বিয়ের নিবন্ধন ছিল, যা প্রতিদিন গড়ে ৩৮টি বিয়ে হওয়ার সমতায়। অন্যদিকে, নভেম্বরে মোট ৫৯৫টি দম্পতির বিচ্ছেদ ঘটেছে। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ তালাক ঘটেছে কুয়েতি নাগরিকদের মধ্যেই। এছাড়া ১০৯টি বিয়ে প্রমাণ চুক্তি সই হয়েছে, যার অধিকাংশ কুয়েতি স্বামী এবং অ-কুয়েতি স্ত্রীদের মধ্যে।

এই তথ্য উপস্থাপন করে কুয়েতের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি মানুষের যে টেকসই চাহিদা রয়েছে তা এই পরিসংখ্যানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…