বিজ্ঞাপন

খামেনির বিচার হবে নুরেমবার্গের মতো: পাহলভির হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৬:৩৭ পিএম
খামেনির বিচার হবে নুরেমবার্গের মতো: পাহলভির হুঁশিয়ারি

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি যুদ্ধাপরাধীদের জার্মানির নুরেমবার্গে যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক একইভাবে খামেনিকেও বিচারের সম্মুখীন হতে হবে। সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তপাতের জন্য তিনি খামেনিকে এই মর্মে সতর্ক করেছেন।

এক্স বা পূর্বতন টুইটারে আরবিতে প্রকাশিত এক খোলা চিঠিতে পাহলভি খামেনিকে ‘ইরানবিরোধী অপরাধী’ হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪,০২৯ জন প্রাণ হারিয়েছেন। এ প্রসঙ্গে পাহলভি লেখেন, খামেনির হাতে হাজার হাজার ইরানির রক্ত লেগে আছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, খামেনি, তার শাসন ব্যবস্থা এবং ভাড়াটে বাহিনী প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবে।

বিজ্ঞাপন

১৯৭৯ সালের বিপ্লবে রেজা পাহলভির পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। নির্বাসিত এই যুবরাজ চিঠিতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারা একা নন এবং তাদের সংগ্রাম ইতিহাস বদলে দেবে। তিনি আরও যোগ করেন, মানুষ ভুলে যায় না এবং ক্ষমা করে না, তাই নুরেমবার্গ ট্রাইব্যুনালের মতোই ইরানি জাতির আদালতে খামেনিদের বিচার হবে। তাঁর বিশ্বাস, বর্তমান শাসনের পতন অনিবার্য এবং শহীদদের রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...