অস্ট্রেলিয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য, শিশুদের নিষিদ্ধ হতে পারে সোশ্যাল মিডিয়া

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৬:৩৩ পিএম
অস্ট্রেলিয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য, শিশুদের নিষিদ্ধ হতে পারে সোশ্যাল মিডিয়া

শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। তিনি মনে করেন, অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুরা উদ্বেগ এবং অন্যদের সাথে তুলনার মতো ক্ষতিকর মানসিক চাপের মধ্যে জড়িয়ে পড়ছে।

সীমাহীন স্ক্রলিংয়ের মতো ফিচার এবং ব্যবহারের নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণের বিষয়টি খতিয়ে দেখছে ব্রিটিশ সরকার। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গবেষণা চালানো হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফর করবেন, যেখানে গত মাসে ১৬ বছরের নিচে সব শিশুর জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে লন্ডন এখনো কোনো নির্দিষ্ট বয়সসীমা চূড়ান্ত করেনি।

বর্তমানে বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় দ্রুত ছড়িয়ে পড়া ক্ষতিকর কনটেন্ট এ উদ্বেগকে আরো তীব্র করেছে। সব মিলিয়ে, নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে নীতিনির্ধারকরা এখন দ্রুত পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...