বিজ্ঞাপন

ভিক্ষাবৃত্তির আড়ালে কোটিপতি, তিন বাড়ি ও গাড়ির মালিক মঙ্গলিলাল

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১:১৫ পিএম
ভিক্ষাবৃত্তির আড়ালে কোটিপতি, তিন বাড়ি ও গাড়ির মালিক মঙ্গলিলাল

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবাক করা এক ঘটনা ঘটেছে। এখানকার সারাফা বাজারে দীর্ঘদিন ধরে ভিক্ষা করে আসছেন মঙ্গলিলাল নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। লোহার ঠেলাগাড়িতে বসে দিন গুজরান করলেও তদন্তে জানা গেছে, তিনি আসলে একজন কোটিপতি। তার রয়েছে তিনটি বাড়ি, একটি দামি গাড়ি এবং তিনটি অটোরিকশা।

মঙ্গলিলাল সরাসরি কারো কাছে হাত পাততেন না, বরং ব্যাগ কাঁধে নিয়ে ঠেলাগাড়িতে বসে থাকতেন। মানুষের সহানুভূতি থেকে প্রতিদিন তার আয় হতো ৪০০ থেকে ৫০০ রুপি। কিন্তু আসল কথা হলো, এই টাকা তিনি স্থানীয় ব্যবসায়ীদের সুদের ব্যবসায় বিনিয়োগ করতেন। প্রশাসনের ধারণা, তার বকেয়া ঋণের পরিমাণ চার থেকে পাঁচ লাখ রুপি এবং প্রতিদিন সুদ বাবদ তার আয় এক থেকে দুই হাজার রুপি। তার মালিকানাধীন একটি তিনতলা বাড়ি, তিনটি অটোরিকশা ও মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি ভাড়ায় চালানো হয়।

বিজ্ঞাপন

নারী ও শিশু উন্নয়ন দপ্তরের নোডাল কর্মকর্তা দীনেশ মিশ্র জানান, গত শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা যায়, একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি প্রতিবন্ধী কোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি বাসস্থানও লাভ করেছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...