বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার পথ ধরে নাবালকদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম
অস্ট্রেলিয়ার পথ ধরে নাবালকদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পদক্ষেপ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ১৬ বছরের নিচে বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বাস্তবতা যাচাই করতে অচিরেই ব্রিটিশ মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফরে যাবেন। এর আগে গত মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬দের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল।

সোমবার (১৯ জানুয়ারি) যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষায় নেওয়া কার্যকর পদক্ষেপগুলোর ওপর তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ, ডিজিটাল সম্মতির বয়সসীমা বাড়ানো এবং রাতে মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল বলেছেন, প্রযুক্তি যেন শিশুদের জীবন ক্ষতিগ্রস্ত না করে, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সোশ্যাল মিডিয়ার আসক্তি তৈরি করে এমন ‘ইনফিনিট স্ক্রলিং’ ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের রক্ষা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অবশ্য এই উদ্যোগকে ধীরগতির বলে সমালোচনা করেছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনখ। তার অভিযোগ, শিশুদের সুরক্ষায় লেবার সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে দেরি করছে। তবে বর্তমানে প্রচলিত ১৩ বছর বয়সের ডিজিটাল সম্মতির সীমা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। এখনো নির্দিষ্ট কোনো বয়সসীমা চূড়ান্ত না হলেও অনলাইন নিরাপত্তা আইন আরও কঠোর করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...