বিজ্ঞাপন

তিলক পরায় লন্ডনের স্কুলে হিন্দু শিশুর ওপর বৈষম্যের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১১:১১ এএম
তিলক পরায় লন্ডনের স্কুলে হিন্দু শিশুর ওপর বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যের লন্ডনে কপালে ধর্মীয় প্রতীক ‘তিলক’ পরার অপরাধে আট বছর বয়সী এক হিন্দু শিশুকে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। এই ঘটনার জেরে শিশুটিকে অবশেষে ভিকারস গ্রিন প্রাইমারি স্কুল থেকে স্থানান্তরিত হতে বাধ্য করা হয়। ব্রিটিশ হিন্দু ও ভারতীয় সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ইনসাইট ইউকে’ এই তথ্য প্রকাশ করেছে।

অভিযোগে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা ওই শিশুটির কাছ থেকে তার ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা চেয়ে অনুচিত চাপ প্রয়োগ করেছেন। প্রধান শিক্ষক বিরতির সময় এমনভাবে তার ওপর নজরদারি করতেন যে শিশুটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং খেলাধুলা বন্ধ করে নিজেকে আলাদা করে রাখে। এমনকি ধর্মীয় আচার পালনের কারণে তাকে স্কুলের দায়িত্বশীল পদ থেকেও সরিয়ে দেওয়া হয়, যা ২০১০ সালের ব্রিটিশ সমঅধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

ইনসাইট ইউকে জানিয়েছে, অভিভাবকরা তিলকের ধর্মীয় তাৎপর্য বোঝাতে স্কুল কর্তৃপক্ষের সাথে বারবার কথা বললেও তারা তা গুরুত্ব দেননি। বরং হিন্দু ধর্মীয় আচার-আচরণকে অবমাননা করা হয়েছে। ধর্মীয় বৈষম্যের কারণে এই স্কুল থেকে এখন পর্যন্ত অন্তত চারজন শিক্ষার্থীকে চলে যেতে হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...