বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ করলে ইউরোপে শতভাগ শুল্কের হুমকি

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৯:১৯ এএম
গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ করলে ইউরোপে শতভাগ শুল্কের হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার তার পরিকল্পনার বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শতভাগ শুল্কারোপ করা হবে। গত সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর পাল্টা জবাবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনমনীয় থাকবে।

ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আমেরিকায় আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা জুন মাসের শুরু থেকে বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের ওপরও একই নীতি প্রযোজ্য হবে। তিনি জানান, ওয়াশিংটন এবং কোপেনহেগেনের মধ্যে গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ইউরোপীয় জোট একত্রিত হয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন স্পষ্ট করে বলেছেন, হুমকির মুখে কোনো অঞ্চলের মালিকানা দাবি করা যায় না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও মনে করিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্঎ৎ কেবল সেখানকার অধিবাসী এবং ডেনমার্কের ওপর নির্ভরশীল।

সামরিক শক্তির ব্যবহার প্রসঙ্গে ট্রাম্প কোনো সদুত্তর দেননি। সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি শুধু বলেছেন, ‘কোনো মন্তব্য নয়।’ অন্যদিকে, ডেনমার্ক সতর্ক করে দিয়েছে যে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ ন্যাটো জোটের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...