বিজ্ঞাপন

নোবেল না পেয়ে ট্রাম্পের রাগ, ইইউ-ভারতের সঙ্গে টানাপোড়েন

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৮:৪৭ এএম
নোবেল না পেয়ে ট্রাম্পের রাগ, ইইউ-ভারতের সঙ্গে টানাপোড়েন

আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে লেখা এক চিঠিতে তিনি জানান, আটটি যুদ্ধ বন্ধ করার পরও পুরস্কার না পাওয়ায় তিনি আর শান্তির প্রশ্নে সীমাবদ্ধ থাকতে বাধ্য নন। এই হতাশার প্রভাব গ্রিনল্যান্ড ইস্যুতেও স্পষ্ট হয়ে উঠেছে।

গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা শুল্ক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে। অপরদিকে, ইরানের সঙ্গে উত্তেজনা এখনো চরমে। মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। তবে ইরানে হামলা বন্ধে কোনো পরামর্শ দেয়নি বলে জানিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

আফ্রিকার দেশ উগান্ডাতেও রাজনৈতিক নাটকীয়তা লক্ষ্য করা গেছে। গত ১৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসছেন ইয়োৱেরি মুসেভেনি। গত চার দশক ধরে কাম্পালার স্টেট হাউসে তার একচ্ছত্র আধিপত্য অব্যাহত রয়েছে। এদিকে, বাণিজ্য খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন জটিলতা দেখা দিয়েছে। ডাল আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপের কারণে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দুই রিপাবলিকান সিনেটর ট্রাম্পের কাছে অভিযোগ জানিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...