বিজ্ঞাপন

নোবেল নিয়ে ট্রাম্পের ক্ষোভ, ইরান ও ইইউতে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৬:৫১ এএম
নোবেল নিয়ে ট্রাম্পের ক্ষোভ, ইরান ও ইইউতে উত্তেজনা

আফ্রিকার দেশ উগান্ডায় রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। গত ১৫ জানুয়ারির নির্বাচনে জয় লাভ করে প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসীন হচ্ছেন। রাজধানী কাম্পালার পাহাড়ি এলাকা নাসাকেরোতে অবস্থিত স্টেট হাউসে গত চার দশক ধরে একাই রাজত্ব করছেন তিনি।

বিশ্ব রাজনীতিতে একই সময়ে চরম উত্তেজনা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে লেখা চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, আটটি যুদ্ধ থামানোর পরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নন। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় ইইউ’র বিরোধিতার কারণে তিনি আটটি ইউরোপীয় দেশের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন, যাকে ইইউ ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায়ও ট্রাম্প প্রশাসনের নীতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। সৌদি আরব ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ভারতের আমদানিকৃত ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক নিয়ে দুই মার্কিন সিনেটর ট্রাম্পকে চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যা দু’দেশের বাণিজ্য চুক্তির পথকে কঠিন করে তুলতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...