বিজ্ঞাপন

ট্রাম্পের নোবেল হতাশা, গ্রিনল্যান্ড নিয়ে ইইউ-যুক্তরাষ্ট্র উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৬:১৫ এএম
ট্রাম্পের নোবেল হতাশা, গ্রিনল্যান্ড নিয়ে ইইউ-যুক্তরাষ্ট্র উত্তেজনা

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি জানান, আটটি যুদ্ধ থামানোর পরও পুরস্কার না পাওয়ায় তিনি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন। এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের আটটি দেশের বিরোধিতার জেরে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। একে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার কথা অস্বীকার করে ইরানে হামলা না চালাতে পরামর্শ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এছাড়া ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় জটিলতা তৈরি করেছে ডাল আমদানি শুল্ক নিয়ে বিরোধ। ভারতের ৩০ শতাংশ শুল্ক আরোপকে অন্যায় দাবি করে ট্রাম্পকে চিঠি দিয়েছেন দুই রিপাবলিকান সিনেটর।

বিজ্ঞাপন

অন্যদিকে আফ্রিকায় উগান্ডার রাজনীতিতে ইওয়েরি মুসেভেনির আধিপত্য অব্যাহত রয়েছে। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসছেন। রাজধানী কাম্পালার স্টেট হাউসে গত চার দশকেরও বেশি সময় ধরে একাই প্রভাব বিস্তার করছেন এই দীর্ঘমেয়াদী শাসক।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...