বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকি, ইইউর পাল্টা পদক্ষেপ ও মুসেভেনির জয়

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৫:০১ এএম
ট্রাম্পের হুমকি, ইইউর পাল্টা পদক্ষেপ ও মুসেভেনির জয়

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটছে। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় বাধা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর মধ্যেই ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। অন্যদিকে, আফ্রিকার উগান্ডায় গত ১৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করা সত্ত্বেও তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি আর একমাত্র শান্তির কথা ভাববেন না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটার কথা ভাবছে। এছাড়া, ইরানে হামলা না চালাতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াদ।

বিজ্ঞাপন

বাণিজ্যিক খাতেও দেখা দিয়েছে নতুন জটিলতা। ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন দুই জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর। এই ইস্যু দুই দেশের চলমান বাণিজ্য চুক্তির আলোচনায় জটিলতা তৈরি করতে পারে। উগান্ডার রাজধানী কাম্পালার নাসাকেরো এলাকায় অবস্থিত স্টেট হাউসে গত চার দশকেরও বেশি সময় ধরে একাই আধিপত্য বিস্তার করছেন মুসেভেনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...