বিজ্ঞাপন

নোবেল না পেয়ে ট্রাম্পের হুমকি, ইরানে মার্কিন রণতরী ও বিশ্ব জুড়ে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ৩:২৪ এএম
নোবেল না পেয়ে ট্রাম্পের হুমকি, ইরানে মার্কিন রণতরী ও বিশ্ব জুড়ে উত্তেজনা

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি এখন আর তাকে শুধুমাত্র শান্তির কথা ভাবতে বাধ্য করে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে পাঠানো এক চিঠিতে তিনি জানান, আটটি যুদ্ধ থামানোর পরেও তাকে এ পুরস্কার না দেওয়ায় তিনি ক্ষুব্ধ। এছাড়াও গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এ ঘটনাকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ স্তিমিত হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখনো তুঙ্গে। ইরান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে দেশটির দিকে অগ্রসর হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। এ অবস্থায় ইরানে হামলা না চালাতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার খবরকে ভিত্তিহীন দাবি করেছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন প্রশাসনকে এমন কোনো পরামর্শ দেয়নি এবং এই দাবি তারা জোরালোভাবে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে আফ্রিকার উগান্ডায় দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা ইয়োওয়েরি মুসেভেনি আরেকবার নির্বাচনে জয়ী হয়েছেন। গত ১৫ জানুয়ারির নির্বাচনে জয় পেয়ে তিনি টানা সপ্তমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন। কাম্পালার পাহাড়ি এলাকায় অবস্থিত স্টেট হাউসে গত চার দশক ধরে তিনিই রাজত্ব করছেন। এছাড়া বাণিজ্য যুদ্ধেও নতুন মাত্রা যোগ হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পকে চিঠি দিয়েছেন দুই রিপাবলিকান সিনেটর, যা দুই দেশের চলমান বাণিজ্য চুক্তির আলোচনায় জটিলতা তৈরি করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...