ট্রাম্পের নোবেল হতাশা, গ্রিনল্যান্ড ইস্যু ও উগান্ডায় মুসেভেনির জয়

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ২:৩৪ এএম
ট্রাম্পের নোবেল হতাশা, গ্রিনল্যান্ড ইস্যু ও উগান্ডায় মুসেভেনির জয়

উগান্ডার রাজনীতিতে এক অনন্য রেকর্ড গড়লেন দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কাম্পালার স্টেট হাউসে গত চার দশকেরও বেশি সময় ধরে একক আধিপত্য বিস্তার করছেন তিনি। অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, আটটি যুদ্ধ থামানোর পরেও তাকে পুরস্কার না দেওয়ায় তিনি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন।

আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে গ্রিনল্যান্ড ইস্যু। এই দ্বীপপুঞ্জ দখলের প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করে পাল্টা শুল্ক ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেখানকার পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্য অভিমুখে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। তবে ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও নতুন সংকট দেখা দিয়েছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ডালের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াশিংটন। বিষয়টি নিয়ে দুই রিপাবলিকান সিনেটর ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। এই ডাল আমদানি শুল্ক ইস্যু দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তির আলোচনায় জটিলতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...