বিজ্ঞাপন

মুসেভেনির সপ্তম মেয়াদ ও ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকি

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১:৫৭ এএম
মুসেভেনির সপ্তম মেয়াদ ও ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকি

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি টানা সপ্তমবারের মতো ক্ষমতায় বসছেন। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে প্রায় চার দশক ধরে দেশটির রাজধানী কাম্পালার স্টেট হাউসে তার শাসনের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরোধিতার জেরে তিনি ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প জানান, আটটি যুদ্ধ বন্ধ করার পরও তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন। এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটছে ইইউ।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বিরাজ করছে। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই সেখানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে সৌদি আরব। পরিস্থিতি মোকাবিলায় ইরানের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। অন্যদিকে, ভারত আমেরিকান ডাল আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পকে চিঠি দিয়েছেন দুই রিপাবলিকান সিনেটর।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...