মুসেভেনির জয় ও ট্রাম্পের হুমকি: উত্তপ্ত বিশ্ব রাজনীতি
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, আটটি যুদ্ধ থামানোর পরেও তাকে এই স্বীকৃতি না দেওয়ায় তিনি আর শুধুমাত্র শান্তির কথা ভাবতে বাধ্য নন। এছাড়া গ্রিনল্যান্ড দখলের প্রতি ইউরোপের আটটি দেশের বিরোধিতার জেরে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের এই অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে। মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়তে থাকায় ইরান সীমান্রে দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। অন্যদিকে, ইরানে হামলা না চালাতে সৌদি আরবের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছে রিয়াদ। এদিকে আফ্রিকার উগান্ডায় গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে টানা সপ্তমবারের মতো ক্ষমতায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

বাণিজ্য অঙ্গনেও নতুন সংকট দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাল আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দুই রিপাবলিকান সিনেটর। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন, যা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তির আলোচনায় জটিলতা তৈরি করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মুসেভেনির জয় ও ট্রাম্পের হুমকি: উত্তপ্ত বিশ্ব রাজনীতি
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, আটটি যুদ্ধ থামানোর পরেও তাকে এই স্বীকৃতি না দেওয়ায় তিনি আর শুধুমাত্র শান্তির কথা ভাবতে বাধ্য নন। এছাড়া গ্রিনল্যান্ড দখলের প্রতি ইউরোপের আটটি দেশের বিরোধিতার জেরে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের এই অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে। মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়তে থাকায় ইরান সীমান্রে দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। অন্যদিকে, ইরানে হামলা না চালাতে সৌদি আরবের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছে রিয়াদ। এদিকে আফ্রিকার উগান্ডায় গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে টানা সপ্তমবারের মতো ক্ষমতায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

বাণিজ্য অঙ্গনেও নতুন সংকট দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাল আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দুই রিপাবলিকান সিনেটর। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন, যা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তির আলোচনায় জটিলতা তৈরি করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…