দৈনিক হাজার ড্রোন বানাতে চায় রাশিয়া, শক্তিশালী ইউক্রেনীয় বাহিনী

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১১:৩৬ পিএম
দৈনিক হাজার ড্রোন বানাতে চায় রাশিয়া, শক্তিশালী ইউক্রেনীয় বাহিনী

ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি সতর্ক করে জানিয়েছেন যে, যুদ্ধ জয়ের লক্ষ্যে রাশিয়া এখন অস্ত্র উৎপাদনের গতি ব্যাপকভাবে বাড়িয়েছে। তিনি বলেন, ক্রেমলিন বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০টি শাহেদ ড্রোন তৈরি করছে এবং খুব শীঘ্রই এই সংখ্যাটি দৈনিক এক হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। গত রোববার এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

সিরস্কি আরও জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকেই ইউক্রেন নিজেদের ড্রোন তৈরির সক্ষমতা দ্রুত বাড়িয়ে চলেছে এবং ভবিষ্যতে এই উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। একই সাথে তিনি উল্লেখ করেন, রাশিয়ার হাতে এখনও প্রচুর সৈন্য রয়েছে, তবে গত সাত মাসের ব্যবধানে ইউক্রেনের অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে।

নিয়োগ কেন্দ্রগুলোর কার্যকারিতা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সৈনিকদের সাথে মানবিক আচরণের ফলে মোবাইলিজেশন ব্যবস্থায় এই উন্নতি এসেছে বলে মনে করেন তিনি। এর ফলশ্রুতিতে ২০২৫ সালে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কমেছে। অন্যদিকে যুদ্ধে শত্রুপক্ষ বা রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...