শেষ দিনে দিল্লি বইমেলায় তুলকালাম, ভাইরাল লুটপাটের ভিডিও

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৮:৩৭ পিএম
শেষ দিনে দিল্লি বইমেলায় তুলকালাম, ভাইরাল লুটপাটের ভিডিও

নয়াদিল্লির বিশ্ব বইমেলার সমাপনী দিনে বইয়ের স্টলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার (১৮ জানুয়ারি) ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে মেলার শেষ দিনে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

১০ জানুয়ারি শুরু হওয়া এই নয় দিনব্যাপী মেলার শেষ দিনে বিপুল সংখ্যক দর্শনার্থী একই সাথে স্টলগুলোতে ঝাঁপিয়ে পড়েন। ভাইরাল হওয়া ফুটেজগুলোতে দেখা যায়, মানুষ স্টলের ওপর দিয়ে লাফিয়ে পড়ছে এবং বই কেড়ে নিতে তৎপর হচ্ছে। এই ধস্তাধস্তি ও হুড়োহুড়ির মধ্যে স্টলগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এবং সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক্স প্ল্যাটফর্মে একজন ভারতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের কী হয়েছে? দিল্লি বইমেলার শেষ দিনে এমন দৃশ্য! এটি একেবারে নৈতিক অবক্ষয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘এরা নাকি শিক্ষিত ও বইপড়ুয়া মানুষ। চুরির সুযোগ পেলেই আমরা নাগরিক শিষ্টাচার ভুলে গিয়ে পশুর মতো আচরণ করি।’ একজন পরিবারিক দর্শনার্থী তার অভিজ্ঞতায় বলেন, তিন দিন আগে সন্তানদের নিয়ে এলে অনুষ্ঠানটি দারুণ ছিল, কিন্তু শেষ দিনের এই গুণ্ডামি সত্যিই দুঃখজনক।

জ্ঞানের মেলায় এমন হিংস্র আচরণ সমাজের সাংস্কৃতিক অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি সমাজ সত্যিই সভ্য হতে চাইলে নাগরিক মর্যাদা ও শৃঙ্খলা রক্ষা করা কতটা জরুরি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...