বিজ্ঞাপন

সাফওয়ান ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়েছে ভারতীয় কোস্টগার্ড

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৫:২৫ পিএম
সাফওয়ান ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়েছে ভারতীয় কোস্টগার্ড

সামুদ্রিক সীমানা অতিক্রমের অভিযোগে ভারতের কোস্টগার্ড একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে। এফবি সাফওয়ান নামের ওই ট্রলার থেকে ২৪ জন জেলেকে আটক করে সোমবার সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়।

পরে ওই জেলেদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে আটক সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আটক ২৪ জেলেকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করা হবে। সীমানা লঙ্ঘনের ঘটনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে তাদের।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...