ভারতের ডাল শুল্কে ক্ষোভে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে চিঠি দুই সিনেটরের
ভারতের আরোপিত ডাল আমদানি শুল্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ রিপাবলিকান সিনেটর। মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মন্টানার স্টিভ ডেইনস ও নর্থ ডাকোটার কেভিন ক্রেমার। তারা ভারতের এই শুল্ক নীতিকে অন্যায্য ও মার্কিন উৎপাদকদের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন।
গত ৩০ অক্টোবর ভারত সরকার হলুদ মটরশুঁটির ওপর ৩০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয়, যা আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। মসুর ডাল, ছোলা ও শুকনো মটরশুঁটির ক্ষেত্রে এই উচ্চ হার চালু করায় মার্কিন উৎপাদকরা বড় বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, বিশ্বের মোট ডাল ব্যবহারের প্রায় ২৭ শতাংশই হয় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে, যেখানে ডেইনস ও ক্রেমারের রাজ্য দুটি মার্কিন যুক্তরাষ্ট্রে ডাল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে।

ডাল আমদানিতে এমন শুল্ক যুক্তরাষ্ট্রের ডাল চাষিদের গুরুতর প্রতিযোগিতামূলক অসুবিধার মধ্যে ঠেলে দিচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির চলমান বাণিজ্য চুক্তির আলোচনা এই ডাল শুল্ক ইস্যুতে আরও জটিল আকার ধারণ করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারতের ডাল শুল্কে ক্ষোভে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে চিঠি দুই সিনেটরের
ভারতের আরোপিত ডাল আমদানি শুল্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ রিপাবলিকান সিনেটর। মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মন্টানার স্টিভ ডেইনস ও নর্থ ডাকোটার কেভিন ক্রেমার। তারা ভারতের এই শুল্ক নীতিকে অন্যায্য ও মার্কিন উৎপাদকদের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন।
গত ৩০ অক্টোবর ভারত সরকার হলুদ মটরশুঁটির ওপর ৩০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয়, যা আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। মসুর ডাল, ছোলা ও শুকনো মটরশুঁটির ক্ষেত্রে এই উচ্চ হার চালু করায় মার্কিন উৎপাদকরা বড় বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, বিশ্বের মোট ডাল ব্যবহারের প্রায় ২৭ শতাংশই হয় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে, যেখানে ডেইনস ও ক্রেমারের রাজ্য দুটি মার্কিন যুক্তরাষ্ট্রে ডাল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে।

ডাল আমদানিতে এমন শুল্ক যুক্তরাষ্ট্রের ডাল চাষিদের গুরুতর প্রতিযোগিতামূলক অসুবিধার মধ্যে ঠেলে দিচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির চলমান বাণিজ্য চুক্তির আলোচনা এই ডাল শুল্ক ইস্যুতে আরও জটিল আকার ধারণ করতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…