বিজ্ঞাপন

রাশিয়ার ভয় দেখিয়ে গ্রিনল্যান্ড কেনার তাগিদ ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ২:১৯ পিএম
রাশিয়ার ভয় দেখিয়ে গ্রিনল্যান্ড কেনার তাগিদ ট্রাম্পের

গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আবারও জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, সেখান থেকে রুশ হুমকি দূর করতে ডেনমার্কের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হচ্ছে। ট্রাম্প লিখেছেন, গত ২০ বছর ধরে ন্যাটো ডেনমার্ককে এ বিষয়ে সতর্ক করলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে ট্রাম্পের ফোনালাপ হয়। এই কথোপকথনে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রুটে জানিয়েছেন, চলতি সপ্তাহে ডাভোসে অনুষ্ঠেয় বৈঠকে তারা সরাসরি এ বিষয়ে কথা বলবেন। ভৌগোলিক অবস্থান এবং প্রচুর খনিজ সম্পদের কারণে রাশিয়া ও চীনের উপস্থিতি ঠেকাতে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

এদিকে, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের বিরোধিতার জেরে শনিবার (১৭ জানুয়ারি) ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই তালিকায় ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডস অন্তর্ভুক্ত। ট্রাম্প মনে করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে এলে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সহজ হবে এবং ন্যাটো আরও শক্তিশালী হবে। তবে এই হুমকির মুখে দ্বীপটিতে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...