বিজ্ঞাপন

খামেনিকে হামলা মানে পূর্ণাঙ্গ যুদ্ধ: ইরানি প্রেসিডেন্ট

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১:০৮ পিএম
খামেনিকে হামলা মানে পূর্ণাঙ্গ যুদ্ধ: ইরানি প্রেসিডেন্ট

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যেকোনো ধরনের আগ্রাসনকে ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১৮ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের পরিবর্তনের ডাক দিয়েছিলেন। শনিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি খামেনির শাসন পদ্ধতিকে দমনপীড়ন নির্ভর বলে অভিহিত করেন এবং বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ওয়াশিংটনকে দায়ী করার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

দেশটিতে অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে ডিসেম্বরের শেষ দিক থেকে বিক্ষোভ চলছে, যা গত দুই সপ্তাহে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই সংঘাতে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। পেজেশকিয়ান এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞাকে প্রধান দায়ী করেছেন এবং দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...