রেকর্ড কম জন্মহারে চীন, টানা চার বছর জনসংখ্যার পতন
সোমবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের জন্মহার প্রতি হাজারে ৫.৬৩-এ নেমে এসেছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর ফলে দেশটির মোট জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি হওয়ায় চীনের জনসংখ্যা এখন ১.৪ বিলিয়নের ঘরে।
গত বছর চীনে ৭৯.২ লাখ শিশু জন্ম নিলেও মৃত্যু হয়েছে ১ কোটি ১৩ লাখেরও বেশি মানুষের, যার ফলে জনসংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ৩৩.৯ লাখ। জনসংখ্যাতাত্ত্বিক এই সংকট মোকাবিলায় বেইজিং নানা প্রণোদনা দিলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও চাকরির অনিশ্চয়তার কারণে তরুণদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ তলানিতে ঠেকেছে।

অন্যদিকে, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও বাণিজ্য যুদ্ধের মধ্যেও চীন ২০২৫ সালে তার ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত এই সাফল্যের মূল চালিকাশক্তি। পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাং ই এই পরিস্থিতিকে উল্লেখযোগ্য স্থিতিশীলতা বলে মন্তব্য করলেও আবাসন খাতের দুর্বলতা ও ভোগ ব্যয় কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রেকর্ড কম জন্মহারে চীন, টানা চার বছর জনসংখ্যার পতন
সোমবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের জন্মহার প্রতি হাজারে ৫.৬৩-এ নেমে এসেছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর ফলে দেশটির মোট জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি হওয়ায় চীনের জনসংখ্যা এখন ১.৪ বিলিয়নের ঘরে।
গত বছর চীনে ৭৯.২ লাখ শিশু জন্ম নিলেও মৃত্যু হয়েছে ১ কোটি ১৩ লাখেরও বেশি মানুষের, যার ফলে জনসংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ৩৩.৯ লাখ। জনসংখ্যাতাত্ত্বিক এই সংকট মোকাবিলায় বেইজিং নানা প্রণোদনা দিলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও চাকরির অনিশ্চয়তার কারণে তরুণদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ তলানিতে ঠেকেছে।

অন্যদিকে, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও বাণিজ্য যুদ্ধের মধ্যেও চীন ২০২৫ সালে তার ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত এই সাফল্যের মূল চালিকাশক্তি। পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাং ই এই পরিস্থিতিকে উল্লেখযোগ্য স্থিতিশীলতা বলে মন্তব্য করলেও আবাসন খাতের দুর্বলতা ও ভোগ ব্যয় কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…