বিজ্ঞাপন

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় বিপক্ষে ৮৬ শতাংশ আমেরিকান

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১১:১৫ এএম
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় বিপক্ষে ৮৬ শতাংশ আমেরিকান

গ্রিনল্যান্ড অধিকার করার পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের মানুষের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সিবিএস নিউজ পরিচালিত এক জরিপের ফলাফল বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের বিপক্ষে প্রায় ৮৬ শতাংশ দেশটির নাগরিক তাদের মতামত দিয়েছেন। দেশটির বিদ্যমান রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও এই বিষয়ে সবাই একই কথা বলছেন।

জরিপে আরও জানা যায়, ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের ভোটারদের ৭০ শতাংশই গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন। যদিও দলটির ৩০ শতাংশ ভোটার প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের পক্ষপাতী। এরই মধ্যে ট্রাম্প শনিবার তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, গ্রিনল্যান্ডে ন্যাটোর মহড়ায় অংশ নেওয়ায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেনের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পর্যায়েও ট্রাম্পের এই হুঁশিয়ারি ও দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের অবস্থানকে ‘ব্ল্যাকমেইলিং’ বা ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন। গ্রিনল্যান্ড না কিনলে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্ক চাপানোর হুমকি ন্যাটো জোট এবং গ্রিনল্যান্ড—কারো জন্যই মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন এই ইউরোপীয় মন্ত্রী।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...