বিজ্ঞাপন

সিরিয়ায় যুদ্ধবিরতি: সেনাবাহিনীতে একীভূত হবে কুর্দিরা

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১০:১৩ এএম
সিরিয়ায় যুদ্ধবিরতি: সেনাবাহিনীতে একীভূত হবে কুর্দিরা

টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে সিরিয়া সরকার এবং কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফ-এর মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় গত রোববার (১৮ জানুয়ারি) এই চুক্তির ফলে দীর্ঘদিনের সামরিক উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে বলে জানা গেছে।

এই সমঝোতার অংশ হিসেবে ইউফ্রেতিস নদীর পশ্চিম তীর থেকে এসডিএফ বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং তাদের একটি অংশ সিরিয়ার সামরিক বাহিনীর সাথে একীভূত হবে। এছাড়া জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করতে এসডিএফ কর্তৃপক্ষ সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদগুলোতে নিয়োগের জন্য একটি তালিকা প্রস্তাব করবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের সম্পূর্ণ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

নতুন এই চুক্তির আওতায় সীমান্ত চৌকি, তেল ও গ্যাসক্ষেত্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়া সরকার গ্রহণ করবে। যদিও গত মার্চে এ ধরনের একটি চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের এই যুদ্ধবিরতি ও একীভূতকরণ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপ সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...