বিজ্ঞাপন

ভারতে গোলাগুলি ও বিতর্ক, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৬:৪৮ এএম
ভারতে গোলাগুলি ও বিতর্ক, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। অপরদিকে ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছেন অন্তত সাতজন ভারতীয় সেনা। এছাড়া ভারতের উত্তর প্রদেশে অনুমতি ছাড়া নামাজ আদায়ের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।

উত্তর প্রদেশে একটি ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের। ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় অবস্থান নেওয়া বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই গোলাগুলির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তীব্র শীতের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শহরের মেয়র ভিতালি ক্লিচকো নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা রয়েছে, তারা সাময়িকভাবে রাজধানী ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...