জম্মুতে গোলাগুলি, ইরাক ছাড়ল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে জ্বালানি সংকট

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৫:১০ এএম
জম্মুতে গোলাগুলি, ইরাক ছাড়ল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে জ্বালানি সংকট

আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব। একদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অন্যদিকে জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এছাড়া তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি সংকট।

পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সেনা সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, ভারতের জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার একটি দুর্গম এলাকায় বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গোলাগুলিতে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।

ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভ বর্তমানে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় জ্বালানির অভাবে নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মেয়র ভিতালি ক্লিচকো বিকল্প আবাসনের ব্যবস্থা থাকলে নাগরিকদের সাময়িকভাবে শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে, ভারতের উত্তরপ্রদেশে ফাঁকা বাড়িতে অনুমতি ছাড়া নামাজ আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...