বিশ্বজুড়ে নানা ঘটনা: ইরাকে যুক্তরাষ্ট্র, ইউক্রেনে সংকট

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৪:৩২ এএম
বিশ্বজুড়ে নানা ঘটনা: ইরাকে যুক্তরাষ্ট্র, ইউক্রেনে সংকট

পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে নিজেদের সব সেনা সদস্য প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, তীব্র শীতের মধ্যেই ভয়াবহ জ্বালানি সংকটের কবলে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এমন পরিস্থিতিতে যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা রয়েছে, তাদের সাময়িকভাবে শহর ছেড়ে চলে যেতে আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।

ভারতের উত্তর প্রদেশে অনুমতি ছাড়া একটি ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামাজের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম এলাকায় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...