ট্রাম্পের আশ্বাসে ধোঁকা, ইরানি বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হতাশা
ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ এখন নিজেদের গভীরভাবে প্রতারিত মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ অবস্থান পরিবর্তনের কারণে বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়াশিংটনের সমর্থনের ওপর ভরসা করে রাজপথে নামা এই মানুষগুলো এখন বুঝতে পারছেন, তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে না।
তেহরানের বিক্ষোভকারী সিভাস শিরজাদ পরিবারের সতর্কতা উপেক্ষা করে আন্দোলনে যোগ দেন কারণ তিনি ট্রাম্পের আশ্বাসে বিশ্বাস করেছিলেন। কিন্তু গত ৮ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৩৮ বছর বয়সী এই যুবক। অন্যদিকে, ১৩ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানালেও পরের দিনই তিনি ইরান সরকারের কাছ থেকে মৃত্যুদণ্ড স্থগিতের আশ্বাস পেয়ে সামরিক পদক্ষেপ থেকে সরে আসেন। এর ফলে তেহরানের রাজপথ ফাঁকা হয়ে পড়ে এবং ইন্টারনেট বন্ধ থাকায় দেশটিতে ব্যাপক গণগ্রেফতার অব্যাহত রয়েছে।

বিদেশে অবস্থানরত ইরানিরাও এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত প্রবাসীরা মনে করেন, ট্রাম্পের এমন পদক্ষেপে ইরানের শাসকরাই সুবিধা পেয়েছেন। তারা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক মনোযোগ কমে গেলে মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে। যদিও জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ বলেছেন, সব বিকল্প এখনো খোলা রয়েছে, কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের আত্মবিশ্বাস চরমভাবে কমে এসেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের আশ্বাসে ধোঁকা, ইরানি বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হতাশা
ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ এখন নিজেদের গভীরভাবে প্রতারিত মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ অবস্থান পরিবর্তনের কারণে বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়াশিংটনের সমর্থনের ওপর ভরসা করে রাজপথে নামা এই মানুষগুলো এখন বুঝতে পারছেন, তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে না।
তেহরানের বিক্ষোভকারী সিভাস শিরজাদ পরিবারের সতর্কতা উপেক্ষা করে আন্দোলনে যোগ দেন কারণ তিনি ট্রাম্পের আশ্বাসে বিশ্বাস করেছিলেন। কিন্তু গত ৮ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৩৮ বছর বয়সী এই যুবক। অন্যদিকে, ১৩ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানালেও পরের দিনই তিনি ইরান সরকারের কাছ থেকে মৃত্যুদণ্ড স্থগিতের আশ্বাস পেয়ে সামরিক পদক্ষেপ থেকে সরে আসেন। এর ফলে তেহরানের রাজপথ ফাঁকা হয়ে পড়ে এবং ইন্টারনেট বন্ধ থাকায় দেশটিতে ব্যাপক গণগ্রেফতার অব্যাহত রয়েছে।

বিদেশে অবস্থানরত ইরানিরাও এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত প্রবাসীরা মনে করেন, ট্রাম্পের এমন পদক্ষেপে ইরানের শাসকরাই সুবিধা পেয়েছেন। তারা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক মনোযোগ কমে গেলে মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে। যদিও জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ বলেছেন, সব বিকল্প এখনো খোলা রয়েছে, কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের আত্মবিশ্বাস চরমভাবে কমে এসেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…