বিজ্ঞাপন

কাশ্মীরে সংঘর্ষ, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও ইউক্রেন সংকট

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৪:০৪ এএম
কাশ্মীরে সংঘর্ষ, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও ইউক্রেন সংকট

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় বন্দুকধারীদের সাথে গোলাগুলিতে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় এই ঘটনা ঘটে। অপরদিকে, পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, যার পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে।

তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মেয়র ভিতালি ক্লিচকো নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা আছে, তারা সাময়িকভাবে শহর ছেড়ে চলে যেতে পারেন।

বিজ্ঞাপন

ভারতের উত্তর প্রদেশে পুলিশ অনুমতি ছাড়া একটি ফাঁকা বাড়িতে নামাজ পড়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামাজের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে এই পদক্ষেপ গ্রহণ করে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...