কাশ্মীরে সেনা হামলা, ইরাকে মার্কিন সেনা প্রত্যাহার ও ইউক্রেনের সংকট

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ২:০২ এএম
কাশ্মীরে সেনা হামলা, ইরাকে মার্কিন সেনা প্রত্যাহার ও ইউক্রেনের সংকট

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় বন্দুকধারীদের সাথে সংঘর্ষে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। অপরদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ভারতের উত্তর প্রদেশে প্রশাসনের অনুমতি ছাড়া একটি ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের অভিয়োগে পুলিশ ১২ জনকে আটক করেছে। ওই বাড়ির অভ্যন্তরে নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। ভিডিওটি তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে চলে এসেছে। অন্যদিকে, জ্বালানি সংকটের কারণে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নগরবাসীদের উদ্দেশ্যে বলেছেন, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা আছে, তারা সাময়িকভাবে রাজধানী ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...