কাশ্মীরে গোলাগুলি, ইরাক থেকে সেনা প্রত্যাহার ও ইউক্রেনের সংকট
ভারতের উত্তর প্রদেশে ফাঁকা বাড়িতে অনুমতি ছাড়া নামাজ আদায়ের অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এ তদন্ত শুরু করে। এদিকে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার একটি দুর্গম এলাকায় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাতে পশ্চিমাঞ্চলীয় ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা সরে যাওয়ার পর ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউরোপে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েব ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি। এমন পরিস্থিতিতে, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা আছে, তাদের সাময়িকভাবে শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন কিয়েবের মেয়র ভিতালি ক্লিচকো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কাশ্মীরে গোলাগুলি, ইরাক থেকে সেনা প্রত্যাহার ও ইউক্রেনের সংকট
ভারতের উত্তর প্রদেশে ফাঁকা বাড়িতে অনুমতি ছাড়া নামাজ আদায়ের অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এ তদন্ত শুরু করে। এদিকে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার একটি দুর্গম এলাকায় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাতে পশ্চিমাঞ্চলীয় ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা সরে যাওয়ার পর ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউরোপে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েব ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি। এমন পরিস্থিতিতে, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা আছে, তাদের সাময়িকভাবে শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন কিয়েবের মেয়র ভিতালি ক্লিচকো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…