বিশ্বজুড়ে সংকট: কাশ্মীরে গোলাগুলি ও ইরাকে সেনা প্রত্যাহার

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ১১:১৬ পিএম
বিশ্বজুড়ে সংকট: কাশ্মীরে গোলাগুলি ও ইরাকে সেনা প্রত্যাহার

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার একটি দুর্গম এলাকায় বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে অন্তত সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। ওই এলাকায় অবস্থান নেওয়া সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। ঘাঁটির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর এর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র শীতের মধ্যে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মেয়র ভিতালি ক্লিচকো নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, যাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা আছে, তারা সাময়িকভাবে শহর ছেড়ে চলে যেতে পারেন।

ভারতের উত্তর প্রদেশে পুলিশ অনুমতি ছাড়া একটি ফাঁকা বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামাজের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে তাদের গ্রেপ্তার করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...