জম্মুতে বন্দুকযুদ্ধে আহত ৭, ইরাকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে একদিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলিতে সাত জন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, ভারতের উত্তর প্রদেশে একটি ফাঁকা বাড়িতে প্রশাসনের অনুমতি ছাড়াই নামাজ আদায়ের অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামাজের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ এ পদক্ষেপ গ্রহণ করে।
আন্তর্জাতিক মহলে উত্তেজনা রয়েছে ইরাক ও ইউক্রেনকে কেন্দ্র করে। পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সমস্ত সেনা সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইরাকি সেনাবাহিনী বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউরোপের দেশ ইউক্রেনের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। প্রচণ্ড শীতের মধ্যেও রাজধানী কিয়েভে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, যাদের অন্য কোথাও থাকার বা বিকল্প ব্যবস্থার সুযোগ রয়েছে, তারা সাময়িকভাবে রাজধানী ছেড়ে চলে যেতে পারেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জম্মুতে বন্দুকযুদ্ধে আহত ৭, ইরাকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে একদিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলিতে সাত জন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, ভারতের উত্তর প্রদেশে একটি ফাঁকা বাড়িতে প্রশাসনের অনুমতি ছাড়াই নামাজ আদায়ের অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নামাজের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ এ পদক্ষেপ গ্রহণ করে।
আন্তর্জাতিক মহলে উত্তেজনা রয়েছে ইরাক ও ইউক্রেনকে কেন্দ্র করে। পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে তাদের সমস্ত সেনা সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইরাকি সেনাবাহিনী বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউরোপের দেশ ইউক্রেনের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। প্রচণ্ড শীতের মধ্যেও রাজধানী কিয়েভে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, যাদের অন্য কোথাও থাকার বা বিকল্প ব্যবস্থার সুযোগ রয়েছে, তারা সাময়িকভাবে রাজধানী ছেড়ে চলে যেতে পারেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…