তীব্র শীতে কিয়েভের বিদ্যুৎ-হিটিং বিপর্যয়, শহর ছাড়ার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৯:৩০ পিএম
তীব্র শীতে কিয়েভের বিদ্যুৎ-হিটিং বিপর্যয়, শহর ছাড়ার আহ্বান

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রচণ্ড শীতের মধ্যে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে মেয়র ভিতালি ক্লিচকো শহরের বাসিন্দাদের যাদের বিকল্প বাসস্থান রয়েছে, তাদের সাময়িকভাবে রাজধানী ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শহরের ইতিহাসে এই প্রথমবারের মতো এত তীব্র অবস্থায় বিদ্যুৎ ও গরমের সরঞ্জাম বিহীন অবস্থায় থাকতে হচ্ছে বিপুল সংখ্যক মানুষকে।

রাশিয়ার নিরবচ্ছিন্ন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকছে না এবং বন্ধ হয়ে গেছে ঘর গরম করার ব্যবস্থা। মেয়র জানিয়েছেন, বর্তমানে প্রায় ৬ হাজার আবাসিক ভবনে তাপমাত্রা শূন্যের কোঠায় নেমে এসেছে। সেখানকার অনেক পরিবারকে দিনের ২৪ ঘণ্টার মধ্যে মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার সুযোগ রয়েছে।

মেয়রের এই পরামর্শের বিরোধিতা করেছেন স্থানীয় অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, শহর ত্যাগের এই আহ্বান কার্যত সরকারের ব্যর্থতার পরিচয়। কারণ অনেকের পক্ষেই সংকটের সময় অন্য কোথাও আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...