গ্রিনল্যান্ডে মার্কিন পদক্ষেপে সবচেয়ে সুখী হবেন পুতিন: সানচেজ

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৯:০৯ পিএম
গ্রিনল্যান্ডে মার্কিন পদক্ষেপে সবচেয়ে সুখী হবেন পুতিন: সানচেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মনে করেন, ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে তবে তার সুফল ভোগ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রোববার (১৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন আগ্রাসন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বৈধতা দিবে এবং ন্যাটো জোটের ভিত্তি নড়বড়ে করে দেবে, যা পুতিনকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষে পরিণত করবে।

সানচেজের এই মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে জোর দিতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

এই অর্থনৈতিক চাপের মাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্পষ্ট করেছেন, আগামী ১ জুন থেকে এই শুল্ক বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে যতদিন না ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছাচ্ছে, ততদিন এই শুল্ক বহাল থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...