গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক, পাল্টা ‘বাজুকা’ ব্যবস্থার ডাক

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৬:৪৭ পিএম
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক, পাল্টা ‘বাজুকা’ ব্যবস্থার ডাক

গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতার জেরে যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাদের শক্তিশালী আইনি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হবে বলে মত প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (১৮ জানুয়ারি) তার দপ্তর থেকে এই আহ্বান জানানো হয়। এর আগে ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।

ম্যাক্রোঁ যে ব্যবস্থার কথা বলেছেন, তা ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ নামে পরিচিত। কোনো তৃতীয় পক্ষ যদি অর্থনৈতিক বা বাণিজ্যিক চাপ প্রয়োগ করে, তবে তা মোকাবেলার জন্য ইইউ এই আইনটি প্রণয়ন করেছে। যদিও এখন পর্যন্ত এটি কখনো ব্যবহার করা হয়নি, তবে বাণিজ্য বিশ্লেষকরা একে ইউরোপের বাণিজ্যিক ‘বাজুকা’ হিসেবে অভিহিত করেন। এর মাধ্যমে জোটটি প্রয়োজনে পণ্য ও সেবার ওপর আমদানি সীমিত করসহ কঠোর পদক্ষেপ নিতে সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে চান, যার বিরোধিতা করেছে ইউরোপীয় দেশগুলো। এই প্রতিরোধের জের ধরেই ট্রাম্প যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর নতুন শুল্কারোপের ঘোষণা দেন। জার্মান প্রকৌশল সমিতি ভিডিএমএ’র সভাপতি বার্থ্রাম কাউলাথ এ প্রসঙ্গে বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি এখানে নতি স্বীকার করে, তাহলে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আরও হাস্যকর দাবি তুলতে এবং নতুন করে শুল্ক আরোপের হুমকি দিতে উৎসাহিত করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...