নেটফ্লিক্সে বিনিয়োগ করে বিপাকে ট্রাম্প, স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৫:৫৯ পিএম
নেটফ্লিক্সে বিনিয়োগ করে বিপাকে ট্রাম্প, স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিতে ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করেছেন। মিডিয়া খাতের এই দুই জায়ান্টের মধ্যে বড় ধরনের চুক্তির ঘোষণার পরপরই এই লেনদেন হওয়ায় স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে।

অফিস অব গভর্নমেন্ট এথিকসের কাছে জমা দেওয়া আর্থিক বিবরণীতে গত বুধবার এই তথ্য প্রকাশ পায়। গত ১৪ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে মোট ১৯১টি লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত করপোরেট ও পৌর বন্ডে বিনিয়োগ। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও একটি স্বাধীন তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয়। কম্পিউটার মডেলের মাধ্যমে এই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রেসিডেন্ট বা তার পরিবারের সদস্যদের এতে কোনো প্রভাব থাকে না।

সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা বিশেষজ্ঞ অ্যান স্কিট বলেছেন, প্রেসিডেন্টের এই বিনিয়োগ নৈতিকভাবে উদ্বেগজনক। কারণ ট্রাম্প নিজেই এই একীভূতকরণ প্রক্রিয়ার সিদ্ধান্তে সরাসরি অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তার ভূমিকা ও ব্যক্তিগত স্বার্থের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জনস্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...