সিরিয়ায় গুগলের সেবা চালুর ঘোষণা, প্লে স্টোরে প্রবেশাধিকার
দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকার পর অবশেষে সিরিয়াতে গুগলের সেবা চালু হতে শুরু করেছে। দেশটির যোগাযোগমন্ত্রী আবদুস সালাম হায়কাল গত শনিবার (১৭ জানুয়ারি) জানিয়েছেন, এখন থেকে সিরিয়ার ব্যবহারকারীরা ভিপিএন ছাড়াই গুগল প্লে স্টোরে প্রবেশ করতে পারবেন।
মন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গুগলের অধিকাংশ প্ল্যাটফর্ম সারা দেশে ধাপে ধাপে চালু করা হবে। সেবা পুনরুদ্ধারের কাজে গতি আনতে গুগলে কর্মরত প্রায় ৪০ জন সিরীয় নাগরিক যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞার কারণে সিরিয়ায় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধ ছিল। গত ডিসেম্বরে আসাদ রাশিয়ায় পালিয়ে গেলে ১৯৬৩ সাল থেকে চলে আসা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এরপর চলতি জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর দেশটিতে এই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সিরিয়ায় গুগলের সেবা চালুর ঘোষণা, প্লে স্টোরে প্রবেশাধিকার
দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকার পর অবশেষে সিরিয়াতে গুগলের সেবা চালু হতে শুরু করেছে। দেশটির যোগাযোগমন্ত্রী আবদুস সালাম হায়কাল গত শনিবার (১৭ জানুয়ারি) জানিয়েছেন, এখন থেকে সিরিয়ার ব্যবহারকারীরা ভিপিএন ছাড়াই গুগল প্লে স্টোরে প্রবেশ করতে পারবেন।
মন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গুগলের অধিকাংশ প্ল্যাটফর্ম সারা দেশে ধাপে ধাপে চালু করা হবে। সেবা পুনরুদ্ধারের কাজে গতি আনতে গুগলে কর্মরত প্রায় ৪০ জন সিরীয় নাগরিক যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞার কারণে সিরিয়ায় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধ ছিল। গত ডিসেম্বরে আসাদ রাশিয়ায় পালিয়ে গেলে ১৯৬৩ সাল থেকে চলে আসা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এরপর চলতি জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর দেশটিতে এই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…