ইন্দোনেশিয়ার পাহাড়ে বিধ্বস্ত প্লেন, নিখোঁজ ১১
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। রোববার (১৮ জানুয়ারি) মাউন্ট বুলুসারাউংয়ের ঢালে এই ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে বিমানে থাকা ১১ আরোহীর এখনো কোনো সন্ধান মেলেনি।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসারগামী এই টার্বোপ্রপ এটিআর-৪২-৫০০ মডেলের বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানে থাকা আট ক্রু সদস্য ও সামুদ্রিক বিষয় মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নজরদারি মিশনে যাচ্ছিলেন। মাকাসার অনুসন্ধান দফতরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের মূল অংশ পাওয়ার পর এলাকাটি সীমিত করা সম্ভব হয়েছে।

বর্তমানে যৌথ উদ্ধার দল আরোহীদের উদ্ধারে মনোযোগ দিয়েছে, বিশেষ করে কেউ জীবিত থাকলে তাদের বের করে আনার চেষ্টা চলছে। দক্ষিণ সুলাওয়েসির সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল বাঙ্গুন নাওকো জানিয়েছেন, ঘন কুয়াশা ও প্রবল বাতাস থাকা সত্ত্বেও অনুসন্ধান অভিযান পূর্ণাঙ্গ মাত্রায় চলছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইন্দোনেশিয়ার পাহাড়ে বিধ্বস্ত প্লেন, নিখোঁজ ১১
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। রোববার (১৮ জানুয়ারি) মাউন্ট বুলুসারাউংয়ের ঢালে এই ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে বিমানে থাকা ১১ আরোহীর এখনো কোনো সন্ধান মেলেনি।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসারগামী এই টার্বোপ্রপ এটিআর-৪২-৫০০ মডেলের বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানে থাকা আট ক্রু সদস্য ও সামুদ্রিক বিষয় মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নজরদারি মিশনে যাচ্ছিলেন। মাকাসার অনুসন্ধান দফতরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের মূল অংশ পাওয়ার পর এলাকাটি সীমিত করা সম্ভব হয়েছে।

বর্তমানে যৌথ উদ্ধার দল আরোহীদের উদ্ধারে মনোযোগ দিয়েছে, বিশেষ করে কেউ জীবিত থাকলে তাদের বের করে আনার চেষ্টা চলছে। দক্ষিণ সুলাওয়েসির সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল বাঙ্গুন নাওকো জানিয়েছেন, ঘন কুয়াশা ও প্রবল বাতাস থাকা সত্ত্বেও অনুসন্ধান অভিযান পূর্ণাঙ্গ মাত্রায় চলছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…