বিজ্ঞাপন

পর্তুগালে রাষ্ট্রপতি নির্বাচন আজ, স্বাস্থ্য ও আবাসন প্রধান ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ২:১১ পিএম
পর্তুগালে রাষ্ট্রপতি নির্বাচন আজ, স্বাস্থ্য ও আবাসন প্রধান ভাবনা

পর্তুগালে আজ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। গত বছরের সংসদ নির্বাচনের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে যে তীব্র বিভেদ দেখা দিয়েছে, তার প্রেক্ষাপটে এই ভোটকে রাষ্ট্রের স্থিতিশীলতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। ভোটারদের এবার মূল চিন্তার বিষয় হলো স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকট, অভিবাসন নীতি এবং চরম বাসস্থান সংকট।

এবারের লড়াইয়ে মোট ১১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। টিভিআই-সিএনএন-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ক্ষমতাসীন জোট ও প্রাক্তন মন্ত্রী মানুয়েলা ফেরেইরা লেইতের সমর্থনপ্রাপ্ত সাবেক পিএসডি নেতা লুইস মার্কেস মেন্দেস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সোশালিস্ট পার্টির অ্যান্টোনিউ জোসে সেগুরু দ্বিতীয় স্থানে থেকে শক্ত অবস্থানে আছেন। এছাড়া সাবেক নৌবাহিনী প্রধান এনরিকি গুভেইয়া ই মেলু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। বামপন্থী মতাদর্শের কাতারিনা মার্তিন্স, কমিউনিস্ট প্রার্থী অ্যান্টোনিউ ফিলিপি এবং প্রগতিশীল জর্জে পিন্তুও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, কট্টর ডানপন্থী দল চেগার নেতা আন্দ্রে ভেনতুরা অভিবাসন বিরোধী ও আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার স্লোগানে সমর্থন বাড়াচ্ছেন। যদিও তিনি এখনো জরিপে পিছিয়ে, তবে তার উত্থান ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের ধারণা, এই নির্বাচনের ফলাফল পরবর্তী রাষ্ট্রপতির পরিচয় মাত্র নয়, বরং পর্তুগিজ রাজনীতিতে কট্টর ডানপন্থী শক্তির ভবিষ্যৎ প্রভাব কতটুকু তাও নির্ধারণ করে দেবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...