মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মন্ত্রীর গোপন চুক্তি?
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিস্ময়কর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। দুর্ভেদ্য বলে পরিচিত প্রেসিডেন্টের বাসভবন থেকে এত দ্রুত এই অপারেশন সফল হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে, এর পেছনে কার হাত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মাদুরোর অত্যন্ত বিশ্বস্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার গতিবিধি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গোপন তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর কাছে সরবরাহ করে আসছিলেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে অভিযানের কয়েক মাস আগেই গোপন আলোচনা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি মাদুরোকে আটকের পরও তাদের মধ্যে এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা বাহিনী, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ওপর কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কাবেলোর হাতে। তবে মাদুরো গ্রেপ্তারের পর এসব বাহিনীর কোনো পদক্ষেপ বা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

মাদুরোর বিরুদ্ধে যে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তার করেছে, সেই একই অভিযোগে অভিযুক্ত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোও। অথচ মার্কিন বাহিনীর অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা দিয়োসদাদো কাবেলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে এবং তাকে নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মন্ত্রীর গোপন চুক্তি?
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিস্ময়কর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। দুর্ভেদ্য বলে পরিচিত প্রেসিডেন্টের বাসভবন থেকে এত দ্রুত এই অপারেশন সফল হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে, এর পেছনে কার হাত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মাদুরোর অত্যন্ত বিশ্বস্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার গতিবিধি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গোপন তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর কাছে সরবরাহ করে আসছিলেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে অভিযানের কয়েক মাস আগেই গোপন আলোচনা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি মাদুরোকে আটকের পরও তাদের মধ্যে এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা বাহিনী, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ওপর কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কাবেলোর হাতে। তবে মাদুরো গ্রেপ্তারের পর এসব বাহিনীর কোনো পদক্ষেপ বা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

মাদুরোর বিরুদ্ধে যে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তার করেছে, সেই একই অভিযোগে অভিযুক্ত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোও। অথচ মার্কিন বাহিনীর অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা দিয়োসদাদো কাবেলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে এবং তাকে নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…