বিজ্ঞাপন

ইরানে পাহলভির ডাকে সাড়া নেই, সফল সরকারের দমননীতি

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ১:১১ পিএম
ইরানে পাহলভির ডাকে সাড়া নেই, সফল সরকারের দমননীতি

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির বিক্ষোভের ডাকে এবার সাধারণ মানুষের কোনো সাড়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র থেকে তিনি ১৭ জানুয়ারি (শনিবার) থেকে ১৮ জানুয়ারি (সোমবার) পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দিলেও তেহরানসহ দেশটির কোথাও শনিবার সন্ধ্যার পর থেকে কোনো ধরনের আন্দোলন দেখা যায়নি।

গত মাসের শেষে দিকে ইরানে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতনের শঙ্কার মধ্যে দিয়ে যায় দেশটি। তবে সরকারের কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা এখন নীরব হয়ে পড়েছে, যা সরকারের দমননীতির সফলতাই প্রমাণ করছে।

বিজ্ঞাপন

রেজা পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে সমর্থনও পেয়েছেন। তিনি সরকার পতন হলে অন্তর্বর্তীকালীন নেতার দায়িত্ব নিতে চান। কিন্তু ইরানের ভেতরে তার প্রভাব নিয়ে সন্দেহ রয়েছে, অনেকেই রাজতন্ত্রের প্রত্যাবর্তন চান না, যার প্রতিফলন ঘটেছে তার সর্বশেষ ডাকে কোনো সাড়া না মেলায়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...