বিজ্ঞাপন

গুয়াতেমালার কারাগারে সহিংসতা, ৪৬ জিম্মি, মন্ত্রীর হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম
গুয়াতেমালার কারাগারে সহিংসতা, ৪৬ জিম্মি, মন্ত্রীর হুঁশিয়ারি

গুয়াতেমালার তিনটি কারাগারে একযোগে দাঙ্গা ও জিম্মি সংকট তৈরি হয়েছে। কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী বারিও-১৮ এর সদস্যরা অন্তত ৪৬ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে জিম্মি করেছে। শনিবার (১৭ জানুয়ারি) শুরু হওয়া এই ঘটনার মূলে রয়েছে ওই গ্যাংয়ের এক শীর্ষ নেতার বিশেষ সুবিধা ও অন্য কারাগারে স্থানান্তরের দাবি। সমন্বিত এই আক্রমণের ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও ভিল্লেদা জানিয়েছেন, জিম্মিদের এখন পর্যন্ত কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপস করা হবে না। তিনি বলেন, এই ব্ল্যাকমেইলিংয়ের কাছে সরকার নতি স্বীকার করবে না এবং হিংসা বন্ধের বিনিময়ে গ্যাং লিডারদের বিশেষ সুবিধা ফিরিয়ে দেওয়া হবে না। দাঙ্গার পেছনে মূল কারণ হলো কারাগারের ভেতরে গ্যাং নেতাদের বিশেষ সুযোগ-সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত। বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলীয় এসকুইন্তলা প্রদেশের রেনোভাসিওন-১ কারাগারটি পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে। পরিস্থিতি সামাল দিতে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মুখ ঢাকা কয়েদিরা কারাগারের ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এক বন্দি কাঁটাতারের বাইরে থেকে সাংবাদিকদের বলেছেন, কারাগারের ভেতরে তাদের নিরাপত্তা নেই। গুয়াতেমালার কারাব্যবস্থায় গ্যাংয়ের এই প্রভাব নতুন নয়। গত অক্টোবরে ২০ জন গ্যাং সদস্য পালানোর ঘটনায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছিল। দীর্ঘদিন ধরেই বন্দিদের অমানবিক পরিবেশে রাখা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এই পরিস্থিতির জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...