মার্কিন সেনাবাহিনী সরে গেছে, আইন আল-আসাদের নিয়ন্ত্রণ ইরাকের
ইরাকের গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা ও তাদের নেতৃত্বাধীন জোটবদ্ধ বাহিনীকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বাহিনী সরে যাওয়ার পর এই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকের সেনাবাহিনীর হাতে চলে এসেছে।
২০২৪ সালে দুই দেশের মধ্যে হওয়া সেনা প্রত্যাহার চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে ২০২০ সালে বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল, যাতে মার্কিন সেনারাও মানসিক আঘাত পেয়েছিল। তবে ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল জানিয়েছেন, লজিস্টিক সাপোর্টের জন্য অল্প কিছু মার্কিন সেনা এখনো সেখানে অবস্থান করছেন এবং কাজ শেষে তারাও চলে যাবেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬ সালের মধ্যে এই ঘাঁটি সম্পূর্ণভাবে খালি করে দেবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত সেনা সেখান থেকে সরে যাওয়ার কথা রয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন সেনাবাহিনী সরে গেছে, আইন আল-আসাদের নিয়ন্ত্রণ ইরাকের
ইরাকের গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা ও তাদের নেতৃত্বাধীন জোটবদ্ধ বাহিনীকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বাহিনী সরে যাওয়ার পর এই ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকের সেনাবাহিনীর হাতে চলে এসেছে।
২০২৪ সালে দুই দেশের মধ্যে হওয়া সেনা প্রত্যাহার চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে ২০২০ সালে বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল, যাতে মার্কিন সেনারাও মানসিক আঘাত পেয়েছিল। তবে ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল জানিয়েছেন, লজিস্টিক সাপোর্টের জন্য অল্প কিছু মার্কিন সেনা এখনো সেখানে অবস্থান করছেন এবং কাজ শেষে তারাও চলে যাবেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬ সালের মধ্যে এই ঘাঁটি সম্পূর্ণভাবে খালি করে দেবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত সেনা সেখান থেকে সরে যাওয়ার কথা রয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…