বিজ্ঞাপন

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম
করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কে অবস্থিত গুল প্লাজা নামক বহুতল শপিংমলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে আগুনের সূত্রপাত হলেও রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের আগমনের আগেই মৃত্যু হয়েছিল। পরবর্তীতে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা মৃতের সংখ্যা পাঁচে উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযানের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, সকাল পর্যন্ত আগুনের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

প্রায় ১ হাজার ২০০ দোকান বিশিষ্ট এই ভবনে কাপড়, ইলেকট্রনিক্স, সুগন্ধি ও প্রসাধনীর মতো পণ্য থাকায় আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। হাসানুল হাসিব খান আশঙ্কা করে বলেছেন, ভবনটি অনেক পুরনো হওয়ায় যেকোনো সময় এর কাঠামো ভেঙে পড়তে পারে। এ কারণে সতর্কতা অবলম্বন করেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ও নির্বাপণ কাজ অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...