আল্পসে ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন ৫ স্কিয়ার
অস্ট্রিয়ার সাল্জবুর্গের অদূরে পংগাউ এলাকায় শনিবার ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। গত ১৭ জানুয়ারি ভারী তুষারপাতের মধ্যে আল্পস পর্বতমালার ওই অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পর্বত উদ্ধারকারী দলগুলোর ভাষ্যমতে, দিনভর চলা এই দুর্যোগে একই এলাকায় দুই দফা ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বিস্তারিত জানা গেছে, সাতজনের একটি স্কিয়ার দলের ওপর হঠাৎ তুষারধস আছড়ে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এতে আরও একজন গুরুতর আহত হলেও বাকি দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় দেড় ঘণ্টা আগে একই অঞ্চলের খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি ধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে মারা যান।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, এই ট্রাজেডি বর্তমান তুষারধসের ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে আল্পসে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে এটিই প্রথম নয়; এর আগে গত মঙ্গলবার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে একইভাবে ১৩ বছর বয়সী এক চেক কিশোরের প্রাণহানি ঘটেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আল্পসে ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন ৫ স্কিয়ার
অস্ট্রিয়ার সাল্জবুর্গের অদূরে পংগাউ এলাকায় শনিবার ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। গত ১৭ জানুয়ারি ভারী তুষারপাতের মধ্যে আল্পস পর্বতমালার ওই অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পর্বত উদ্ধারকারী দলগুলোর ভাষ্যমতে, দিনভর চলা এই দুর্যোগে একই এলাকায় দুই দফা ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বিস্তারিত জানা গেছে, সাতজনের একটি স্কিয়ার দলের ওপর হঠাৎ তুষারধস আছড়ে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এতে আরও একজন গুরুতর আহত হলেও বাকি দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় দেড় ঘণ্টা আগে একই অঞ্চলের খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি ধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে মারা যান।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, এই ট্রাজেডি বর্তমান তুষারধসের ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে আল্পসে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে এটিই প্রথম নয়; এর আগে গত মঙ্গলবার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে একইভাবে ১৩ বছর বয়সী এক চেক কিশোরের প্রাণহানি ঘটেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…