বিজ্ঞাপন

ইইউ-মেরকোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, গড়বে বিশাল অর্থনীতি

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৯:২৮ এএম
ইইউ-মেরকোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, গড়বে বিশাল অর্থনীতি

প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে দীর্ঘ আলোচনার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দক্ষিণ আমেরিকার মেরকোসুর জোটের মধ্যে একটি যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এ চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য অঞ্চল তৈরির পথ সুগম হলো, যা দুই মহাদেশের মধ্যে চলমান দীর্ঘ ২৫ বছরের আলোচনার এক মাইলফলক।

এই চুক্তির আওতায় ইইউভুক্ত ২৭টি দেশ এবং মেরকোসুরের সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে প্রায় ৯০ শতাংশ পণ্যের শুল্ক বাধা অপসারণ বা হ্রাস করা হবে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত সাউদার্ন কমন মার্কেট বা মেরকোসুরের সাথে এই সমঝোতার ফলে ইউরোপ গাড়ি, ওয়াইন ও চিজের বাজার সম্প্রসারণ করতে পারবে, অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশগুলো ইইউতে গরুর মাংস, পোলট্রি, চিনি, চাল, মধু ও সয়াবিন রপ্তানিতে সুবিধা পাবে।

বিজ্ঞাপন

এই চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে এখনও ইউরোপীয় পার্লামেন্ট এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় সংসদের সবুজ সংকেত প্রয়োজন। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬ সালের শেষের দিকে এটি বাস্তবে রূপ নেবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, শুল্কের পরিবর্তে ন্যায্য বাণিজ্য এবং বিচ্ছিন্নতার বদলে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বই তাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...